বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও গাড়িতে ওয়াইফাই-এর ব্যবস্থা করবে সরকার
ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপুর্ণ সেক্টর। এটি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাইস্পিড গাড়িতে ফ্রি ওয়াইফাই-এর ব্যবস্থা করা হবে।