অস্ত্র-গুলিসহ ‘ফজল কাদের বাহিনী’র ৪ সদস্য আটক
কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর চার সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।