নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম
নির্বাচনের ফলাফল ঘোষণার সময় সুনির্দিষ্ট কিছু আসনকে ‘টার্গেট’ করে ফল পাল্টে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ভোট গ্রহণ একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠু হলেও ফলাফলে সুস্পষ্ট কারচুপি হয়েছে।