খালের ওপর ১২ তলা ভবন, নকশার ফাইল তলব
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এলাকার চরপাড়ায় খালের ওপর ১২ তলা বিশিষ্ট ইউনিয়ন স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড-এর ভবন নির্মাণকে ঘিরে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় বহুতল ভবন নির্মাণে অনুমোদিত নকশা ও নির্মাণবিধি লঙ্ঘনের তথ্যও সামনে এসেছে। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ভবনের নকশা ও অনুমোদনসংক্রান্ত ফাইল তলব করেছে প্রশাসন।