লোক দেখানো অযথা খরচ বন্ধ করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘বিগত সময়ে মানুষকে দেখানোর জন্য অযথা খরচ করা হয়েছে। এগুলো বন্ধ করতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে, দেশের একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে আমরা সরকার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছি।’