নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার চলে যাবে, আমরা নিরপেক্ষ: ফারুক-ই-আজম
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দল নয় এবং তারা অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছে। নির্বাচন সম্পন্ন হলেই এই সরকার দায়িত্ব ছেড়ে দেবে। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, সেখানে সরকারের কোনো ভূমিকা নেই। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ।’