২ গোলে এগিয়েও জয় হাতছাড়া রিয়াল মাদ্রিদের
নতুন মৌসুমের যাত্রা শুরু হলো জয় দিয়ে নয়, ড্র দিয়ে। তবে ফলাফলের চেয়ে বেশি আলো কেড়েছে রিয়াল মাদ্রিদের দুই নতুন মুখের অভিষেক এবং তরুণদের প্রাণবন্ত পারফরম্যান্স। অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওর্টারসি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ফিওরেন্তিনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা।