আর্জেন্টিনা-স্পেন মতপার্থক্যে অনিশ্চিত ফিনালিসিমা
ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের লড়াই ‘ফিনালিসিমা’ আয়োজন অনিশ্চয়তার মুখে পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যু নিয়ে আর্জেন্টিনা ও স্পেন একমত হতে না পারায় ম্যাচটি বাতিল বা পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।