ম্যারাডোনার সেই বল এবার নিলামে, দাম শুনলে চোখ উঠবে কপালে!
ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত দুই গোলের সাক্ষী দিয়াগো ম্যারাডোনার সেই বল এবার উঠছে নিলামে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’—দুটি ঐতিহাসিক গোলই হয়েছিল যে বলে, সেটির দাম উঠতে পারে প্রায় ১২৫ কোটি টাকা।