আরও ১৯ জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম শুরু
দেশের জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত ও ডিজিটাল ব্যবস্থাপনার প্রসারে ‘ফুয়েল পাস’ সিস্টেম বাস্তবায়নের অংশ হিসেবে আরও ১৯ জেলায় নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।