জামিনে মুক্তির পর জেলগেট থেকে ফের গ্রেপ্তার আ.লীগ নেত্রী
হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েও শেষ রক্ষা হলো না মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানার। কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই জেলগেট থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।