ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ফয়জুল হক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন ড. ফয়জুল হক। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে তার প্রার্থীতা ঘোষণা করেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।