ভোটের আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রশাসনের ব্যাখ্যা ‘ভুল বোঝাবুঝি’
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব, দলীয় লোক নিয়োগ এবং ভোট শুরুর আগেই রেজাল্ট শিটে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন তিনি।