দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের আট বিভাগে টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার জন্য আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সই করা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।