বন্ধ হলো শিশু পার্কের জায়গায় দোকান নির্মাণ কাজ
পাবনার ফরিদপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের পাশে অবস্থিত পৌর শিশু পার্কের জায়গা একজন তৃতীয় লিঙ্গের মানুষকে দোকান করতে বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানকার দুটি গাছও কাটা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে। যদিও এ ঘটনার সঙ্গে স্থানীয় দুজন বিএনপি নেতার চাঁদা দাবির বিষয়টি আলোচনায় উঠলেও অনুসন্ধানে তার সত্যতা পাওয়া যায়নি। সাধারণ মানুষের সমালোচনার পর জায়গা বরাদ্দ স্থগিত করা হয়েছে।