বুধবার, ০৫ আগস্ট ২০২৬
| ২০ শ্রাবণ ১৪৩৩
ভারি থেকে অতি ভারি বর্ষণের ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলের ৫ জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে আরও কয়েকটি জেলার নদ-নদীর পানি বেড়ে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
দেশের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সাগরে সৃষ্ট লঘুচাপ এবং বৃষ্টির কারণে উত্তরের বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
দেশের ৪ নদীর পানি ৬ জেলার বিভিন্ন পয়েন্টে এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত দুই দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা কিছুটা কমেছে। তাই দীর্ঘস্থায়ী বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
উজানের ঢল ও নিম্নচাপের প্রভাবে টানা ভারি বৃষ্টিতে দেশের নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের ৫ নদীর ৯ স্টেশনে পানি এখনো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উজানে ভারি বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্টে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
দেশজুড়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ৪ জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে কয়েকটি জেলার নদ-নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। শনিবার (২০ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলে গত ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে হাওর বেসিনের তিন জেলার সাতটি নদীর ৮টি স্টেশনে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সোমবার (৪ মে) সকাল ৯টার তথ্যে এ তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।