বিএসএফের অপতৎপরতা যেন থামছেই না, ব্যাপক প্রস্তুতি বিজিবির
আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, তিন বিঘা করিডোর এলাকায় নতুন করে বাঁশের খুঁটি স্থাপন নিয়ে উত্তেজনা ও ভারতীয় চোরাকারবারীদের বাংলাদেশে প্রবেশ, ড্রোন আছড়ে পড়াসহ নানাভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বিএসএফ। তবে এবার আর কোনো ছাড় নয়। বিএসএফের অবৈধ তৎপরতা রুখে দিতে সীমান্ত প্রতিরক্ষার দায়িত্ব পালনকারী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫, রংপুর ৫১ ও রংপুর ৬১ তিস্তা-টু-এর সদস্যরা সীমান্তে কড়া নজরদারি বৃদ্ধি করেছেন।