ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন বিএনপি নেতার, সমালোচনার ঝড়
বরিশালের উজিরপুর পৌরসভায় বাঁশ ও সুপারিগাছ দিয়ে তৈরি প্রায় ২০০ ফুট দীর্ঘ একটি অস্থায়ী সাঁকো লাল ফিতা কেটে উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। উদ্বোধন ঘিরে ঢোল-বাদ্য, বয়াতিদের গান ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।