পুলিশকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিপিএসএর
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে বাংলাদেশ পুলিশকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)। সংগঠনটির দাবি, একটি সংঘবদ্ধ চক্র ও বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একটি অংশ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।