শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
| ৪ বৈশাখ ১৪৩৩
সরকারের তেল আমদানি ও বাজারজাত করার জন্য নিয়োজিত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) বড় ধরনের রদবদল করা হয়েছে। সংস্থাটির মহাব্যবস্থাপক ও ব্যবস্থাপনা পরিচালক পদমর্যাদার ৭ জন শীর্ষ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।