বিএসএফ'র গুলিতে বাংলাদেশি আহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া ছররা গুলিতে আজাদ (৩৮) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার আগমুহূর্তে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত আজাদ নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক বলে পরিবার সূত্রে জানা গেছে।