পদ্মায় জেলের জালে ৩৫ কেজির বাঘাইড়
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে খলিল হালদারের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ৮০০ গ্রাম ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ। রোববার (২৪ মে) ভোরে দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাটের কলাবাগান এলাকায় স্থানীয় জেলে খলিল হালদারের জালে মাছটি ধরা পড়ে।