অসময়ে বাজারে সজনে, কেজি ২০০ টাকা
জয়পুরহাটের পাঁচবিবিতে বাজারে সজনে ডাঁটার দামে আগুন লেগেছে। বর্তমানে প্রতি কেজি সজনে ডাঁটা ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অসময়ে এ সবজি দেখে ক্রেতারা দোকানে ভিড় করেছেন। তবে বাড়তি দামের কারণে দুই-একজন কিনলেও অধিকাংশরা না কিনেই বাড়ি ফিরছেন। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে হতাশা বাড়ছে।