ভারতের নতুন রপ্তানি বিধিনিষেধে বিপাকে বাংলাদেশ
ভারত সরকার সম্প্রতি বাংলাদেশ থেকে আমদানিকৃত পাটজাত ও কাপড়জাত পণ্যের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছে, যার ফলে বিপাকে পড়েছে বাংলাদেশের রপ্তানিকারকরা। এখন থেকে এসব পণ্য শুধু মুম্বাইয়ের ন্াভা শেভা (Nhava Sheva) সমুদ্রবন্দরের মাধ্যমে আমদানি করা যাবে। স্থলবন্দর এবং অন্য কোনো প্রবেশপথ দিয়ে এসব পণ্য ভারতে প্রবেশ করতে পারবে না।