ঢাকার বাস টার্মিনালগুলো এখনই সরছে না: সড়কমন্ত্রী
এর আগে সোমবার রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক এক সভায় প্রধানমন্ত্রী ঢাকার চারটি আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দেন। টার্মিনালগুলো হলো—ফুলবাড়িয়া-গুলিস্তান, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল। এ বিষয়ে জানতে চাইলে শেখ রবিউল আলম বলেন, বর্তমানে অনেক বাস ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত টার্মিনালে অবস্থান করে, যা যানজট ও অব্যবস্থাপনার অন্যতম কারণ।