ঈদযাত্রায় বাস সংকট, ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরা
ঈদের দীর্ঘ ছুটি পেয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের পথে ছুটছেন ঘরমুখো মানুষ। তবে টানা বৃষ্টিতে গাজীপুরের দুই মহাসড়কে বেড়েছে যাত্রীদের চাপ। পর্যাপ্ত বাস না পেয়ে অনেক যাত্রী খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ির পথে রওনা হচ্ছেন। এতে বৃষ্টি ও ভোগান্তির মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।