বাস-ট্রেনের সংঘর্ষে ১২ মৃত্যু: ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেনের সংঘর্ষে ১২ জনের মৃত্যুর ঘটনা গেটম্যানের দায়িত্ব অবহেলা থেকে ঘটেছে বলে জানিয়েছে র্যাব। র্যাব জানায়, দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না। দুর্ঘটনার পর তারা পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযুক্ত গেটম্যান মো. হেলালকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।