আলোড়ন তুলেছে ৪০ মণের ‘বাহারাম বাদশা’, দাম ২৫ লাখ
কালো কুচকুচে বিশাল দেহের অধিকারী এই ষাঁড়টির নাম ‘বাহারাম বাদশা’। এবারের কোরাবনীর ঈদকে সামনে রেখে মোটাতাজা করেছেন খামারি। শুনলে অবাক হবেন, বাহারাম বাদশার প্রিয় খাবার হলো কলা ও আপেল। সপ্তাহে ২ থেকে ৩ দিন তাকে কলা ও আপেল খাওয়ান খামারী মনিরুল ইসলাম। ষাঁড়টির ওজন ৪০ মণ আর দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা।