স্কুল চলাকালীন যানজট, বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীতে স্কুল চলাকালীন অসহনীয় যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খোঁজার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন।