আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির
জাতীয় সংসদ নির্বাচনের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো পরাজয়ের গ্লানি ভুলতে পারছেন না রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা। রমজান শুরুর আগে টানা চারদিন বিভিন্ন কর্মসূচি পালন করে হারাগাছ, পীরগাছা ও কাউনিয়া বিএনপি। এবার নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের হারাগাছ সফর ঘিরে শুরুতে হরতালের ঘোষণা করলেও পরে তা থেকে সরে এসে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে হারাগাছ পৌর বিএনপি।