ঢাকা-নোয়াখালী রেল চলাচল বিঘ্নিত
নোয়াখালীতে মধ্যরাতের ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকার সঙ্গে নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি দীর্ঘ সময় আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ তৈরি হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে নোয়াখালী জেলা শহর মাইজদীসহ বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়।