বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টার দিকে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।