ফুল উৎসর্গের মধ্য দিয়ে বিঝু উৎসবের শুরু
ফুল উৎসর্গের মধ্য দিয়ে বিঝু উৎসবের শুরু

খাগড়াছড়িতে ভোরে চেঙ্গী,ফেনী ও মাইনী নদীতে গঙ্গা দেবীর উদ্দেেেশ্য ফুল উৎসর্গ করার মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে চাকমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক ও প্রাণের বিঝু উৎসব। ফুল বিঝুকে কেন্দ্র করে রোববার (১২ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন নদীর পাড়গুলো তরুণ-তরুণীদের মিলনমেলায় পরিণত হয়। বর্ষ বিদায় ও নতুন বর্ষ বরণকে কেন্দ্র করে পাহাড়ী জনগোষ্ঠী বিভিন্ন এলাকার লোকজন সকালে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল উৎসর্গের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করা হয়।  এটি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব।