চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক
কক্সবাজারের চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারী অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।