জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ডিএসসিসির কঠোর নির্দেশনা
ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার (৯ মার্চ) ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালামের নির্দেশে সংস্থার ব্যয় সংকোচন ও সম্পদ সাশ্রয়ের লক্ষ্যে এ দপ্তর আদেশ জারি করা হয়েছে।