বাগেরহাটে ভুল কৌশল ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিপর্যয় বিএনপির
আওয়ামী লীগের শক্ত ভোটব্যাংক হিসেবে পরিচিত বাগেরহাট-১ আসন (চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট)। স্বাধীনতার পর অনুষ্ঠিত ১৩টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে ১০বারই আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। মাত্র দুইবার জয় পায় বিএনপি। তবে এবার সেই ঐতিহ্যে বড় ধাক্কা দিয়ে প্রথমবারের মতো জামায়াতের প্রার্থী জয়লাভ করেছেন। ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম দলটি এ আসনে বিজয়ী হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিদ্রোহী প্রার্থী, মনোনয়ন বিতর্ক এবং মাঠপর্যায়ে নেতাকর্মীদের অনীহাই এ পরাজয়ের মূল কারণ।