বিমানবন্দর স্টেশনে থামবে না ৯ ট্রেন
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রেলওয়ের সময়ানুবর্তিতা রক্ষা করতে এবং শিডিউল বিপর্যয় রোধে একগুচ্ছ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (১৬ মার্চ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে উত্তরবঙ্গগামী ৯টি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।