দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করবে জামায়াত
নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটের দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।