রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে নানা আয়োজন
আজ ২৫ বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (৮মে) সকালে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে শহরের কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়ীত টেগর লজ-এ কবিগুরুর আবক্ষ প্রতিকৃতিতে ফুলের মালা অর্পন ও মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।