ভারত থেকে আনা হলো ৪০ টন বিস্ফোরক
বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন ট্রাকে ৪০ টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। গত বুধবার সন্ধ্যায় বিস্ফোরকবাহী চালানটি বন্দর এলাকায় প্রবেশ করে। বর্তমানে কাস্টমস কার্যক্রম শেষে বন্দরের ৩১ নম্বর শেডে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে এটি সংরক্ষণ করা হচ্ছে।