‘বুদ্ধিজীবীরা সমাজবিরোধী’, তাদের মাথায় ডিম ভাঙতে বললেন মন্ত্রী
‘যেখানে-সেখানে ডিম নষ্ট করবেন না। বুদ্ধিজীবীরা সমাজবিরোধী। ডিম এসব বুদ্ধিজীবীদের মাথায় ভাঙুন। বুঝিয়ে দিন, এরা সমাজবিরোধী।’ শুক্রবার (১০ জুলাই) কলকাতার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ।