চাঁদার দাবিতে যুবদল নেতার হামলায় আহত বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হামলায় আহত বৃদ্ধ মো. আবদুল হাই (৭৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজারে হামলায় বৃদ্ধা আবদুল হাইসহ তিনজন আহত হন।