ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।