বিয়েতে মাইক বাজানোর শাস্তি বেত্রাঘাত ও জরিমানা!
এ যেন সভ্য সমাজে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা। নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিয়ে বাড়িতে মাইক বাজানোর অপরাধে বেত্রাঘাতের শিকার হলেন এক কনে ও তার মা-বাবাসহ পরিবারের সবাই। ক্ষমা চেয়েও মেলেনি পরিত্রাণ। সঙ্গে দাবি করা হয়েছে মোটা অঙ্কের জরিমানা। জরিমানা দিতে না পারায় জামাতার উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটিও আটকে রাখা হয়েছে। এ ঘটনায় পরিবারটি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।