খাগড়াছড়িতে শুরু হয়েছে বৈসাবি'র আমেজ
ত্রিপুরাদের ‘বৈসু’, মারমাদের ‘সাংগ্রাই’, চাকমাদের ‘বিঝু- এই তিন শব্দের আদ্যক্ষর নিয়ে ‘বৈসাবি’। এই বৈসাবিকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে বৈসাবি মেলা। খাগড়াছড়ি এগত্তর নারী উদ্যোক্তাদের উদ্যোগে বৃহষ্পতিবার (১৯ মার্চ) খাগড়াছড়ি মহাজন পাড়া সূর্য শিখা ক্লাব মাঠে এ মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদেন চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।