ব্যাংকের নতুন সময়সূচি নিয়ে সার্কুলার জারি
দেশের সব তফসিলি ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে ব্যাংক লেনদেন হবে বিকেল ৩টা পর্যন্ত। শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।