ঢাকার জাতীয় স্টেডিয়াম দেখে সন্তুষ্ট ব্রাজিল, সামনে কী পরিকল্পনা
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে তারা। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি না, সেটিই ছিল পরিদর্শনের মূল উদ্দেশ্য।