৪০ বছরের আক্ষেপ ঘোচাতে মরিয়া বিএনপি
ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্ব উত্তরে অবস্থিত হাওরাঞ্চলের উপজেলা নাসিরনগর নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া–১ আসন। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবার দলটি নির্বাচনে না থাকায় সংসদে নতুন দলের প্রতিনিধিত্ব তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাধীনতার পর থেকে এ আসনে কখনো জয় লাভ করতে পারেনি বিএনপি। অপরদিকে, দীর্ঘদিন মাঠের রাজনীতিতে সক্রিয় না থাকলেও নতুন করে কৌশল সাজাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের দোরগোড়ায় পৌঁছে যোগাযোগ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে জাতীয় পার্টিসহ অন্যান্য দলগুলো।