আসামির বয়স জালিয়াতি করে কিশোর সাজানোর চেষ্টা
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী মারিয়া আক্তার ঝর্ণা (১৭) হত্যা মামলার বিচারপ্রক্রিয়া চাঞ্চল্যকর মোড় নিয়েছে। মামলার প্রধান আসামির নাম ও বয়স পরিবর্তন করে আইনি সুবিধা নেওয়ার চেষ্টা চলছে— এমন অভিযোগ তুলেছে নিহতের পরিবার।