নয় বছর পড়ে আছে ভাঙা সেতু, ১৫ কি.মি. পথ ঘুরে চলাচল করছে ১০ গ্রামের মানুষ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুনর্ভবা নদীর ওপর নির্মিত একটি সেতু দীর্ঘ ৯ বছর ধরে ভেঙে পড়ে আছে। নির্মাণের পর মাত্র এক বছর টিকলেও, গত প্রায় এক দশকে সেতুটি পুনর্নির্মাণের কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।